দুর্গোৎসব উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

নোয়াখালী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ২৩:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২৩:১৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র-সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে ‌‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে জেলা শহর মাইজদীতে সংগঠনের অফিস কক্ষে এ আয়োজন করা হয়। 

সংগঠনটি পূজা উপলক্ষে সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলার ৮০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুকে নতুন জামা, ফিরনি-পায়েস, গুঁড়োদুধ ও পূজার সামগ্রী উপহার দেয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল। 

সংস্থার সংগঠক হাসিবুল হক হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নাগরিক অধিকার আন্দোলনের সদস্যসচিব জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, গত এক যুগ ধরে ‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ সংগঠনটি সুবিধাবঞ্চিত, হতদরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদসামগ্রী, দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্প, ১০ টাকায় স্বাস্থ্য প্রকল্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম