ফেনীতে এসে ছিনতাইয়ের চেষ্টা ২ রোহিঙ্গা যুবকের

ফেনী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ০৯:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৯:১৯

ফেনীর ফুলগাজীতে ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে দুই রোহিঙ্গা যুবক। সোমবার (১৬ অক্টোবর) রাতে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

তারা হলেন- উখিয়া কুতুপালং ফোর স্টেশনের এফ ব্লকের ২৩৮ নম্বর বাসার করিম উল্লাহর ছেলে আবদুল আমিন (২৮) ও টেকনাফ নয়াপাড়া মাছুনী ক্যাম্পের এস ফোর বাসার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মনির উল্লাহ (২৮)।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, রবিবার বিকালে উপজেলার আমজাদ হাট ইউনিয়নে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। তারা সপ্তাহখানেক আগে কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফুলগাজী এলাকায় আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিচিত এই দুই যুবককে হাটবাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাবার্তা শুনে সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রাখেন। একপর্যায়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করলে দুই জনকেই আটক করেন স্থানীয়রা।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের