ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ১৩:১৪ আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৩:১৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে নির্মমভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা জেসি আক্তার (৩৫), ছেলে মাহিন (১৪) ও মহিন (৭)। নিহতরা সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই ছেলে  সন্তানকে নিয়ে একটি পাকাভবনে বসবাস করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচারিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে দরজা না খোলায় পাশের বাড়ি থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে বিল্ডিংয়ের দরজা বন্ধ দেখতে পান। এ সময় আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

এলাকাবাসী এসে পুলিশে খবর দেন। তারা এসে ঘরে প্রবেশ করে দরজা ভেঙে ঘরে ঢুকে রুমের মেঝেতে জেসি ও বড় ছেলে মাহিনের ও পাশের বাথরুমে ছোট ছেলের লাশ পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে এসে মা ও বড় ছেলের রক্তাক্ত লাশ মেঝেতে ও আরেক ছেলের লাশ বাথরুমে থেকে উদ্ধার করি। পিবিআই ঘটনাস্থলে আসছে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে মা ও বড় ছেলের। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্বপরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ দুর্বৃত্তরা বাড়ির কোনও মালামাল নেয়নি।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক