ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

রায়পুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩, ২১:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৪:২৮

লক্ষ্মীপুরের রায়পুরে কলেজপড়ুয়া ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ঝাউডুগি সরকার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত মজুমদারের (২৮) বিরুদ্ধে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে হায়দরগঞ্জ বাজারে ওই শিক্ষকের ভাড়া বাসায় ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে রুপমকে আসামি করে রায়পুর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। প্রান্ত একই গ্রামের বলরাম মজুমদারের ছেলে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এদিকে, ঘটনার পর থেকে ওই স্কুলশিক্ষক পলাতক রয়েছেন।

তবে মোবাইল ফোনে স্কুলশিক্ষক প্রান্ত মজুমদার বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মেয়েটি আমার জেঠাতো ভাইয়ের মেয়ে (ভাতিজি)। সে ঢাকার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী । গত দুই দিন ধরে আমার মোটরসাইকেলে চড়ে মন্দিরে মন্দিরে ঘুরেছে। আমরা আড্ডা দিয়েছি এবং খাবারও খেয়েছি। কেন এমন মিথ্যা অভিযোগ আনলো বলতে পারছি না।’

কলেজছাত্রীর মায়ের ভাষ্য, ‘স্কুলশিক্ষক প্রান্ত মজুমদার আমার চাচাতো দেবর হয়। আমাদের কলেজপড়ুয়া মেয়েটি পূজার ছুটিতে বাড়িতে বেড়াতে আসছে। এ সুযোগে সে মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করিয়ে কৌশলে হায়দরগঞ্জে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন আসার আগেই সে পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মোড়ল ও স্কুল কমিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

রায়পুরের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক প্রান্ত মজুমদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে