চট্টগ্রামে হামুনের আঘাতে নিহত ২, আহত ৮৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২৩, ১৯:০১আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৯:০১

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর আঘাতে চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে ২৫টি ইউনিয়নে ৮৫ জন আহত হয়েছেন। মারা গেছেন ২ জন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বুধবার (২৫ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে সংযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বেশ কিছু ইউনিয়ন।

মো. ছাইফুল্লাহ মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় উপজেলা বাঁশখালীতে। এ উপজেলায় অধিকাংশ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব  উপজেলাসহ পুরো জেলায় ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের সংখ্যা এক লাখ ১১ হাজার ৮১৮ জন। এতে অন্তত পাঁচ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা চার হাজার ৭৮৪টি এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা ২৮৩ টি।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ে গাছপালা ভেঙে এবং ঘর ভেঙে পড়ে অন্তত ৮৫ জন আহতসহ দুই জন মারা গেছেন। এর মধ্যে একজন বাঁশখালীতে অপরজন সাতকানিয়ায়। এতে ১১টি গরু-মহিষ মারা গেছে।’

ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক বাড়িঘর

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে মৎস্য খাতে ক্ষতি হয়েছে এক কোটি ১০ লাখ টাকা, বন বিভাগের ক্ষতি এক কোটি টাকা, বিদ্যুৎ খাতে ক্ষতি এক কোটি পাঁচ লাখ টাকাসহ আরও বিভিন্ন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস জানান, উপজেলার খাগরিয়া ইউনিয়নে গাছচাপায় বকুমা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বিভিন্ন গ্রামে অনেক গাছপালা ভেঙেছে। গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়েছে। ১২৩টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য এসেছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাঁশখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রিশু কুমার ঘোষ জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঁশখালীতে ৩৩ কেভি লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এ উপজেলায় অন্তত ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। মেরামতের কাজ চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি