সাঙ্গু নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ২৩:২৬আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২৩:২৬

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিন জন নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ তিন জন হলেন ওই ইউনিয়নের অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫), একই এলাকার লংরে খুমি (২১) ও চয়অং খুমি পাড়ার ছাই খুমি (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেমাক্রী বাজারে কেনাকাটা করে বিকালে ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন ৯ জন। সন্ধ্যায় সাঙ্গু নদীতে পানি বাড়ায় পাথরের সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয় জন সাঁতরে তীরে উঠেছেন। বাকি তিন জন নিখোঁজ হয়েছেন।

থান‌চি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মী মো. ইসমাইল হোসেন বলেন, ‘রাতে নৌকাডুবির খবর পেয়েছি। কিন্তু এত রাতে সেখানে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। সকালে ঘটনাস্থলে যাবো আমরা।’ 

থান‌চি থানার ওসি ইয়াসিন আরাফাত বলেন, ‘রাত ৮টার দিকে নৌকাডুবির খবর পেয়েছি। উদ্ধার প্রক্রিয়ার জন্য সকালে ঘটনাস্থলে যাবো। কারণ দুর্গম এলাকা হওয়ায় রাতে সেখানে যাওয়া যাচ্ছে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, ‘দুর্ঘটনাটি ঘটেছে দুর্গম এলাকায়। রাতে সংবাদ পেয়েছি। বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেবে।’

/এএম/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের