পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ২১:১৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২১:১৮

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো আলম মেম্বারের বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং একই বাড়ির কাউছার মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

মৃত শিশুদের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তিন শিশু। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় তাদের খুঁজতে গিয়ে পুকুরঘাটে জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি