মালয়েশিয়া যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ০২:০২আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০২:০৬

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৭ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ ইয়াছিন নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে। ইয়াছিন টেকনাফের মহেষখালীপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এরমধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে ৫৭ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ দালাল ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া মোহাম্মদ সৈয়দ বলেন, 'তিন শিশুসন্তানসহ সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করি। দালালকে ৪০ হাজার টাকা দিয়েছি। বাকি দুই লাখ টাকা মালয়েশিয়ার গিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দালালরা টেকনাফের পাহাড়ে পাঁচ দিন আটকে রাখে আমাদের। অবশেষে যাত্রাপথে উদ্ধার করে পুলিশ। তবে দালালদের কাছে পাহাড়ে আরও অনেক রোহিঙ্গা জিম্মি রয়েছে। তাদেরও পাচার করা হবে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এসময় এক দালালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মানবপাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

/এএম/এসএসএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী