কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাত্রার প্রথম দিনেই কুমিল্লায় কাটা পড়ে হোসেন রাব্বি সুজন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (ও১ ডিসেম্বর) দুপুরে ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন রাব্বি সুজন লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে বলে নিশ্চিত করেছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. খলিলুর রহমান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের লেকের পাড় সংলগ্ন রেললাইন দিয়ে হাঁটার সময়ে ট্রেনে কাটা পড়ে হোসেন রাব্বি সুজনের মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে তার পরিবার থানায় যোগাযোগ করেছে৷ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জেনেছি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল্লাহ বাহার বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে থানায় এসে লাশ শনাক্ত করেছেন স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি