অবরোধে ট্রাকে দেওয়া আগুনে দগ্ধ বেলাল মারা গেছেন

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৩

বিএনপির অবরোধে খাগড়াছড়ির গুইমারায় সরকারি চালবাহী ট্রাকে অগ্নি-সংযোগের ঘটনায় দগ্ধ ট্রাক চালকের সহকারী বেলাল হোসেন (৩৫) মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) বিকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলালের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম জাহিদুল হক।

খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা জানান, গত রবিবার রাতে চট্টগ্রামের দেওয়ান হাট খাদ্য গুদাম থেকে সরকারি চাল নিয়ে ট্রাকটি মাটিরাঙা উপজেলার তাইন্দং খাদ্য গুদামে যাচ্ছিল। পথে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে রাস্তায় গাছের টুকরো ফেলে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ইসহাক মিয়া ও তার সহকারী বেলাল হোসেন গুরুতর দগ্ধ হন।

এরপর আহতদের প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে চালকের সহকারী বেলাল হোসেনের মৃত্যু হয়েছে।

গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, সরকারি চালবাহী ট্রাকে অগ্নি-সংযোগের ঘটনায় দগ্ধ ট্রাকচালক ইসহাক মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতদের আসামি করে মামলা করেছিলেন। মামলার পর এখন পর্যন্ত এজাহারনামীয় ছয় জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা হাজতে আছেন। বেলালের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় আজ রবিবার বিকালে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী