মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

মীরসরাই প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫

পূর্বাঞ্চল রেলের চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী ট্রেনের একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত হওয়া বগি এ প্রতিবেদন লেখার সময় (বিকাল ৫টা) পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা রেললাইন থেকে সটকে পড়ে লাইনচ্যুত হয়ে যায়। তবে এত হতাহতের ঘটনা ঘটেনি।

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, ‘মালবাহী রেলগাড়ির ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেন আপলাইন দিয়ে চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কুমিল্লা জেলার লাকসাম হতে রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে। ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী বগিগুলো খালি ছিল। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ বাকি বগিগুলো নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, রেললাইনের সমস্যার কারণে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে।’ তবে এটি কোনও নাশকতামূলক কর্মকাণ্ড নয় বলে দাবি করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান