এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ, মনোনয়নপত্র বাতিল

নোয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। এজন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান। ভোটার তালিকায় তথ্য গরমিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। খন্দকার রুহুল আমিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এছাড়া নোয়াখালী-১ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী সাইদ মোহাম্মদ তুষারের মনোনয়নপত্রও একই কারণে বাতিল করা হয়েছে।

এদিকে, নোয়াখালীতে মনোনয়নপত্র বাতিল হওয়া আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। ঋণখেলাপির দায়ে এই দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশেন আপিল করবেন বলে নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং সাত জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাকি ৩২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
শেষ হলো নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার সময় 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী