‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপ না করতে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫

কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’-এ পাথর নিক্ষেপ না করতে এবং রেললাইন থেকে চুরি রোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) বিকালে দোহাজারী রেলস্টেশনসহ আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়। সভা শেষে সচেতনতার জন্য স্থানীয় লোকজনের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

দোহাজারী রেলওয়ে স্টেশনে এ উপলক্ষে অনুষ্ঠিত জনসচেতনতামূলক বিট পুলিশিং সভায় দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইনে নতুন ট্রেন চলাচল করছে। চলন্ত ট্রেনে কেউ যাতে পাথর নিক্ষেপ না করে এবং রেললাইন থেকে চুরি রোধে জনসচেতনতামূলক এ সভা করা হচ্ছে। রবিবার দোহাজারী রেলস্টেশনসহ আশপাশের এলাকায় চট্টগ্রাম রেলওয়ে থানার উদ্যোগে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা করা হয়েছে। সভা শেষে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে কক্সবাজার পর্যন্ত এ সচেতনতামূলক সভা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী