স্ত্রী-কন্যাদের দান করে সম্পদ কমেছে অর্থমন্ত্রী মুস্তফা কামালের

কুমিল্লা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৭ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:২৫

সম্পদ কমেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের দান করে গত পাঁচ বছরে মোট সম্পদের ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকা কমেছে তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় মন্ত্রী উল্লেখ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) হলফনামায় উল্লেখ ছিল তার মোট সম্পদের পরিমাণ ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। গত পাঁচ বছরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মানি বাবদ পেয়েছেন সাত কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি হতে তার মূলধনি লাভ ৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা। গত পাঁচ বছরে মন্ত্রী পারিবারিক খরচ ও আয়কর বাবদ ব্যয় করেছেন আট কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের দুই কোটি চার লাখ পাঁচ হাজার টাকা কন্যা নাফিসা কামালকে দান করেছেন। স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনিকে দান করেছেন ৩১ কোটি মূলধনি সম্পদ।

এ ছাড়া স্ত্রীকে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার বাবদ দান করেছেন ৪০ হাজার টাকা। মন্ত্রীর সম্পদের পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। মন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয় তার বিরুদ্ধে ৮টি ফৌজদারি মামলার কথা। যার সবকটিতে তিনি খালাস পেয়েছেন। এ ছাড়া কোনও ঋণ নেই মুস্তফা কামালের।

আসন্ন নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আ হ ম মুস্তফা কামাল। একই আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিসেস জোনাকি হুমায়ূন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তার বাৎসরিক আয় দুই লাখ ৮০ হাজার টাকা। এই প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪০ লাখ ৭০ হাজার টাকা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই