চমেক হাসপাতাল থেকে ওষুধ চুরি, ৩ কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪০

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির অভিযোগে তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাসপাতালের নিচ তলায় সরকারি ফার্মেসি সংলগ্ন করিডোর থেকে ওষুধসহ তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে তা প্রকাশ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- চমেক হাসপাতালের অফিস সহায়ক (টিকেট কাউন্টার) আজিজুর রহমান (৫০), হাসপাতালের ফার্মাসিস্ট দাউদ ইসহাক (৫২) ও হাসপাতালের সরকারি ইলেকট্রিক্যাল মেকানিক সাইমন হোসাইন (৪৬)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, মঙ্গলবার চমেক হাসপাতালের নিচ তলায় সরকারি ফার্মেসি সংলগ্ন করিডোর থেকে বিপুল পরিমাণ ওষুধসহ আনসার কমান্ডার এরশাদুল হকের সহায়তায় আজিজুর রহমানকে আটক করা হয়। তার হেফাজত থেকে চমেক হাসপাতালের সরকারি ফার্মেসি থেকে চুরি হওয়া ১৪ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে আজিজুর রহমানের বাসায় তল্লাশি করে আরও আট হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটক আজিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার চোরাই কাজে সহযোগী মো. দাউদ ইসহাক ও মো. সাইমন হোসাইনকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি