শিক্ষকদের নিয়ে নিজ বাড়িতে নির্বাচনি সভা, মায়া চৌধুরীকে শোকজ

চাঁদপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৬ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নোটিশে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর-২ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি শনিবার (১৬ ডিসেম্বর) মায়া চৌধুরীকে দেওয়া হয়।

নোটিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম. ইশফাক আহসান একই আসনের আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে অভিযোগ করেন। গত ১৪ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) হাসানুজ্জামান লুলু জরুরি নোটিশের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নৈমিত্তিক ছুটি বাতিল করে নৌকার প্রার্থী মায়া চৌধুরীর বাড়িতে সরকারি শিক্ষকদের নিয়ে নির্বাচনি আলোচনা করেন। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। কেননা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে তদন্ত করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মায়া চৌধুরীর মনোনয়ন বাতিলসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ওই প্রার্থী।

নোটিশে উল্লেখ করা হয়, ওই সভার ভিডিও ক্লিপে দেখা যায় ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোক্তার গাজী নৌকার প্রার্থী মায়া চৌধুরীর উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ব্যক্তিগত সহকারী মো. মামুন বলেন, ‘আমরা এর আগে একটি নোটিশ পেয়েছিলাম এবং সেটির জবাবও দিয়েছি। নতুন কোনও শোকজের কাগজ এখনও আমরা পাইনি। আদালত কোনও শোকজ করলে আমরা সেটির জবাব দেবো।’

উল্লেখ্য, এর আগেও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জবাব চেয়ে নোটিশ দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি। পরে তিনি ৬ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে ওই শোকজের জবাব দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে