মালদ্বীপের সাগর থেকে কুমিল্লার সাইদুলের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ২০:৩৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:৩৯

কুমিল্লার মুরাদনগরের মো. সাইদুল মালদ্বীপের ভারত মহাসাগরে মারা গেছেন। সোমবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার।

সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৌজুরী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়।

সাইদুলের বাবা আলাউদ্দিন বলেন, ‘ছেলেটা আট বছর মালদ্বীপে। গত রাত ২টার পর আমার ছোট ছেলে ফোন দিয়ে বলে আমার বড় মানিক আর নাই। আমার এই ছেলে পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল। এখন আমার উপায় কী! অসহায় হয়ে গেলাম। আমরা কিচ্ছু চাই না। ছেলের লাশটা একবার বুকে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার নাতি (সাইদুলের একমাত্র ছেলে) হোসাইন ইসলাম (৮) এখনও তার বাবারে সরাসরি দেখে নাই। ভিডিও কলে কত সুন্দর করে কথা বলতো। নাতিটারে আমি কী দিয়ে বুঝ দেবো জানি না।’

রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘ছেলেটা ওই দেশে মাছ ধরার কাজ করতো। কয়েক দিন আগেই নাকি সে নিখোঁজ হয়েছে। গতকাল তার লাশ পাওয়া গেছে। রাতেই তার বাড়ির লোকজনের মাধ্যমে খবর নিয়েছি। শুনেছি বেশ কয়েক দিন সাগরে থাকাতে লাশের অবস্থা তেমন ভালো না। দেশে আনার মতো অবস্থা নেই। আমাদের যা সহযোগিতা দরকার আমরা করবো, ইনশাআল্লাহ।’

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু চট্টগ্রাম থাকায় বিস্তারিত খোঁজ নিতে পারিনি। মুরাদনগর ফিরেই খোঁজ নেবো। তাদের যা যা সহযোগিতা দরকার তার ব্যবস্থা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের