মিষ্টি খেয়ে ট্রাকে উঠলেন লাঙ্গলের প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫৪

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ মিঞা। শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন লাঙ্গলের এই প্রার্থী। 

এর আগে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাতে জাতীয় পার্টির প্রার্থী ও নেতাকর্মীদের মিষ্টি খাইয়ে বরণ করে নেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ।

ফজলে এলাহী সোহাগ মিঞা বলেন, আমাদের দলের অন্য প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন। আমি সরাসরি বর্জন না করে এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদকে (ট্রাক) সমর্থন দিয়েছি।

ফজলে এলাহী আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ ভালো মানুষ। তিনি নির্বাচিত হওয়ার আগেই এলাকার অসংখ্য রাস্তাঘাট, সেতু-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমি আমার কর্মী সমর্থক ও দলের নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাবেদ ভাইয়ের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছি।

নোয়াখালী-৩ আসনে ট্রাক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিনহাজ আহমেদ জাবেদ। তিনি সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ছোটভাই। ২০০৭ সালে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন মিনহাজ আহমেদ।

তিনি বলেন , এলাকার মানুষের সেবা করাই আমার লক্ষ্য। জাতীয় পার্টির প্রার্থী ফজলে এলাহীসহ তার কর্মী সমর্থকদেরকে মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছি। ৭ জানুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করবো।

এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। তিনি ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিনহাজ আহমেদ জাবেদ।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম