৪২ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এক প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ১৪:২৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে ও পরে নিজ দলের নেতাকর্মী-সমর্থকদের মারধর ও তাদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন। এ সময় জাল ভোটসহ কেন্দ্রে বিভিন্ন অনিয়ম করার অভিযোগ এনে ৪২ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

শাহিনের দাবি, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নির্বাচনের আগে ও পরে প্রায় শতাধিক নেতাকর্মী, সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। ভাঙচুর ও বোমা হামলা করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী, যার মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

শিহাব উদ্দিন শাহিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে দলীয় সিদ্ধান্ত থাকার কারণে আমি প্রার্থী হয়েছি। দল সিদ্ধান্ত না দিলে আমি প্রার্থী হতাম না। কিন্তু নির্বাচনের দিন প্রায় ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষ নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে পক্ষপাতমূলক দায়িত্ব পালন করেছেন। ওই দিন বেলা ১১টার পর থেকে আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং জাল ভোট দিতে সহযোগিতা করে এসব প্রিসাইডিং কর্মকর্তা। নির্বাচনের পর থেকে গত রাত পর্যন্ত আমার কর্মী-সমর্থকদের মারধর, তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, ভাঙচুর অব্যাহত রেখে জয়ী প্রার্থীর লোকজন। আমার অনেক লোকের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে, অনেককে বাড়িঘর থেকে বের হতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, এভাবে  দলের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত থাকলে এরা দল থেকে বিমুখ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়বে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন বলেও জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের