ব্রাহ্মণবাড়িয়ায় আজ দুই মন্ত্রীর গণসংবর্ধনা, শহরজুড়ে সাজ সাজ রব

উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
২৭ জানুয়ারি ২০২৪, ০২:২১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে দুই মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে আজ শনিবার (২৭ জানুয়ারি)। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হবে। একই সময়ে আখাউড়া উপজেলা চত্বরে গণসংবর্ধনা দেওয়া হবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। এই দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজ সাজ রব জেলা সদর ও আখাউরাজুড়ে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সংবর্ধনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। জেলা শহরের মেড্ডা, পাইকপাড়া, কুমারশীলমোড়, টিএ রোড, কালীবাড়ী মোড়, কাউতলী এলাকার প্রতিটি রাস্তা পোস্টার, ব্যানার, ফেস্টুন, শতাধিক তোরণসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। সংবর্ধনাস্থল নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের মাঠে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে গণসংবর্ধনার মঞ্চ। হাতির মাধ্যমে শহরজুড়ে চলানো হচ্ছে প্রচারণা-প্রচারণা। গণসংবর্ধনা শেষে স্টেডিয়ামে ব্যান্ড দল নগরবাউলের জেমস এবং লালনকন্যা খ্যাত লায়লাসহ খ্যাতিমান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে সংবর্ধনা দিতে শতাধিক তোরণে সাজানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর (ছবি: প্রতিনিধি)

উবায়দুল মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু জানান,ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে এই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী আমরা পেয়েছি। এজন্যে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা দিতে যাচ্ছি।

হাতি দিয়ে চালানো হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানের প্রচারণা (ছবি: প্রতিনিধি)

এদিকে আইনমন্ত্রীর গণসংবর্ধনাকে কেন্দ্র করে আখাউড়া উপজেলা শহরেও অনেকটা সাজসাজ রব। উপজেলার প্রধান সড়কগুলো দলীয় নেতাকর্মীদের টানানো ব্যানার, পোস্টার এবং শতাধিক তোরণে ছেয়ে গেছে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে গণসংবর্ধনার মঞ্চ (ছবি: প্রতিনিধি)

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানান, টানা তৃতীয়বারের মতো অ্যাডভোকেট আনিসুল হককে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আইন মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম