স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) জোর করে তুলে নিয়ে চট্টগ্রামের একটি বাসায় মাসখানেক আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সৌরভ হোসেন আলিফ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে উত্তর চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে চট্টগ্রামের একটি বাসায় নিয়ে যায়। সেখানে গত এক মাস ছয় দিন তাকে আটকে রেখে ধর্ষণ করে আলিফ। পরে বিয়ে না করে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয় সে। বাড়ি এসে মেয়ে ঘটনার বিস্তারিত আমাদের জানায়। শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্রীর মায়ের মামলা দায়েরের সঙ্গে সঙ্গে রাতেই আসামি আলিফকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী