সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮

ফেনীর ছাগলনাইয়ায় সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

জানা গেছে, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিলেন শতাধিক শ্রমিক। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও মো. মহসিন, এমরান হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর করিমসহ ২৩ শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়েন।

৪ বিজিবি ফেনীর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। চোরাকারবারের অভিযোগে ২৩ জনকে আটকের কথা দাবি করেছে বিএসএফ। তাদেরকে ভারতের ভেতর থেকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএসএফ। আটকদের একটি তালিকাও দিয়েছে বিএসএফ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন বলে জানিয়েছেন আটক শ্রমিকদের স্বজনরা।

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার