চকরিয়ায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখামুখি সংঘর্ষে দুই চালকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভুঁইয়া।

দুর্ঘটনায় দুই গাড়ির চালক এবং বাসের এক নারী যাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া ১১ জন আহত হওয়ার তথ্য দিলেও হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের বরাতে মাহবুবুল আলম বলেন, ‘বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে ঈগল পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানির ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি সড়কের পাশে ক্ষেতে পড়ে যায়। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে গাড়ির দুই চালক ও বাসের এক নারী যাত্রী মারা যান। আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’

নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের থানায় রয়েছে বলে জানান মাহবুবুল আলম।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী