দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বাসচালক মো. শামসু (৪৫)। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. সেলিম রেজা জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। লাশ থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই চালকের নাম ছাড়া তেমন কিছুই জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী