কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

নিহতরা হলেন দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পীযূষ মণ্ডল (২৮), আনুয়াখোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)। 

ওসি মোজাম্মেল হক জানান, মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা গৌরিপুরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটি মহানন্দ বাজার এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের