বাংলাদেশি জন্মসনদে পাসপোর্ট করতে এসে গ্রেফতার রোহিঙ্গা যুবক

কুমিল্লা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক রোহিঙ্গা যুবককে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরতলীর নোয়াপাড়ায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে ওই যুবক। কুমিল্লা মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসে।

ওসি বলেন, ‘পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে দেখে সন্দেহ হলে ঠিকানা জিজ্ঞেস করে। এ সময় সে ঠিকানা না বলতে পারায় আমাদের জানানো হয়। আমরা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওই যুবকের নাম ইয়াছির। গত ২০ দিন আগে মিয়ানমারে বলিবাজার এলাকা থেকে কক্সবাজার আসে সে। বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে ওই যুবক।’

তিনি আরও বলেন, ‘পুলিশ গিয়ে রোহিঙ্গা যুবক ইয়াছিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই রোহিঙ্গা যুবক কীভাবে জন্মসনদ পেলো এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের