মীরসরাই থেকে চুরি হওয়া বাস যাত্রাবাড়ীতে উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

চট্টগ্রামের মীরসরাই থেকে চুরি হওয়া চয়েস পরিবহনের একটি বাস ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চুরির সঙ্গে জড়িত বাসের চালক মো. ইব্রাহিম (২৫), মোহাম্মদ শাহিন (৩৯) ও মো. নাছির উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বারইয়ারহাট-চট্টগ্রাম সড়কে চলাচলকারী চয়েস পরিবহনের একটি বাস বারইয়ারহাট পৌর এলাকা থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় বাস মালিক আইনুল কবির বাদী হয়ে জোরারগঞ্জ থানায় চার জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন। 
অভিযোগের সূত্র ধরে শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বাসটি উদ্ধারসহ জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বাসের চালক মো. ইব্রাহিম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ইসলামাবাদ গ্রামের আবদুর রহমানে ছেলে। মোহাম্মদ শাহিন ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল শরিফাপাড়ার ইসলামের বাড়ির ভাড়াটিয়া আবদুল মোতালেবের ছেলে।  মো. নাছির উদ্দিন বরিশাল জেলার উজিরপুর থানার বাবরথানা এলাকার মৃত ফারুকের ছেলে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, চালক ইব্রাহিম একটি নকল স্ট্যাম্প তৈরি করে বাসটি ঢাকায় বিক্রি করে দেন। পরে বাস মালিকের দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার একটি টিম বাসটি যাত্রাবাড়ী এলাকায় নাছির ও শাহীনের কাছ থেকে উদ্ধার করে। গ্রেফতারদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের