সাংবাদিকদের সঙ্গে নিয়ে গুজব ও অপতথ্য মোকাবিলা করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ০৩:২১আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:২১

সাংবাদিকদের সঙ্গে নিয়ে গুজব ও অপতথ্য মোকাবিলা করতে চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতা ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। গণমাধ্যমের স্বাধীনতা যতটা জরুরি, একইভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে অপতথ্যের বিস্তার ও গুজবের বিস্তার। শুধু গণতন্ত্রকে নয়, রাজনীতিকে নয়, অপতথ্য ও গুজব কিন্তু পেশাদার সাংবাদিকতাকেও ক্ষতিগ্রস্ত করবে। তাই অপতথ্যকে আমাদের সবাই মিলে মোকাবিলা করতে হবে।

শুক্রবার (১ মার্চ) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। গণমাধ্যমকে শক্তিশালী অবস্থায় মজবুতভাবে প্রতিষ্ঠিত করতে, সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, গণমাধ্যম এবং সরকারের পরাস্পরিক সহযোগিতার মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাধীনতা সুনিশ্চিত করা। এই শিল্পকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করতে পারি।

মোহাম্মদ আলী আরাফাত যুক্ত করেন, পেশাদার সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে একটি দাবি আছে, সাংবাদিকতার মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসা। এটি নিয়ন্ত্রণ নয়। যা কিছু করতে চাই গণমাধ্যম এবং সাংবাদিকতার সব স্টেক হোল্ডারদের সবার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করবো। নিশ্চই অন্য সব পেশায় যেসব শৃঙ্খলা দরকার এখানেও শৃঙ্খলা দরকার। এটি আমরা মনে করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, ছয় বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়।

/এফএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি