কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কুমিল্লা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১১:৪০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৩:০৯

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। তারা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থক।

জানা গেছে, সকাল ১০টায় কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থক জহিরুল আহমেদ ও তুহিন নামের দুজনকে মহানগর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন গুলি করে।

আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনায় আহত জহির বলেন, ‘ভোটকেন্দ্রের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।’

তবে ছাত্রলীগ নেতা সুজন দাবি করেন, ঘোড়া প্রতীকের কর্মীরা তাকে গুলি করেছে। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনার সমর্থকেরা ভোটারদের ভোট দিতে আসতে দিচ্ছে না। বিভিন্ন স্থানে তারা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়েছেন আমার কর্মীরা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ঘটনার ব্যাপারে প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ‘ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।’

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
সর্বশেষ খবর
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা