অবৈধ জাল উৎপাদন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১৬:৫১আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৬:৫১

জাটকাসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ জাল উৎপাদন বন্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুর মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অবৈধ জাল যেন প্রশাসন সমূলে নির্মূল করে সেটি আমরা বলেছি। আমরা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের চিঠি দেবো। যাতে কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জালের উৎসমুখ বন্ধ করা হয়। 

তিনি আরও বলেন, চাঁদপুরসহ দেশের নদীগুলোর নাব্য সংকট দূর করতে ও অভয়াশ্রমে জেলেদের প্রণোদনা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবো। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের নৌপথগুলোকে ড্রেজিংয়ের আওতায় আনার জন্য বলেছেন। ইতোমধ্যে বহু নৌপথ খনন করা হয়েছে। এবারও নৌপথ খনন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানসহ প্রশাসনিক, রাজনৈতিক ও মৎস্য বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিথিদের অংশগ্রহণে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিশাল নৌ র‍্যালি বের করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের