সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

টেকনাফ প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১৮:১৫আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৮:১৫

মাহে রমজান এবং পর্যটন মৌসুম শেষের দিকে চলে আসায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে এমভি বার আউলিয়া ও কর্ণফুলি এক্সপেস নামে দুটি জাহাজ চলাচল করতো। যা বন্ধ ঘোষণা করেছে জাহাজ দুটির কর্তৃপক্ষ।

তবে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

সোমবার (১১ মার্চ) থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে জানিয়ে কর্ণফুলি ক্রুজলাইনের অ্যাডমিন মো. নুরুল আলম বলেন, ‘ইনানী জেটি সংস্থাপনকাজ এবং এপ্রিল মাসের আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কথা বিবেচনা করে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মূলত চলতি মৌসুমে জাহাজ চলাচলের ইতি টানা হয়েছে। আশা করি, আগামী পর্যটন মৌসুম অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে পর্যটকবাহী সব জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন পুনরায় চলাচল করবে।’

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ‘রমজান এবং পর্যটন মৌসুম শেষের দিকে আসায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এর আগে থেকেই টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।’

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন বলেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। জাহাজ মালিকেরা তাদের পর্যটক যাওয়া-আসার ওপর সিদ্ধান্ত নিতে পারে। তবে আমাদের কোনও সিদ্ধান্ত নেই।’

গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করেছিল প্রশাসন। ফলে পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে কক্সবাজার থেকে দুটি পর্যটক জাহাজ নিয়মিত চলাচল করছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে, ৬ মানুষের এক বিস্ময়কর দ্বীপ
প্রতিদিন ছুটে আসছে মানুষ, কী আছে ১২০ একরের পদ্মবিলে
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
সর্বশেষ খবর
ভারতের বিপক্ষে ম্যাচ, ব্রাজিলের জন্য রাজকীয় আয়োজন কলকাতায়
ভারতের বিপক্ষে ম্যাচ, ব্রাজিলের জন্য রাজকীয় আয়োজন কলকাতায়
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি