ধর্ষণের মিথ্যা মামলা করায় কারাগারে নারী

চাঁদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ০২:৩৪ আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:৩৪

ধর্ষণের মিথ্যা মামলা করায় চাঁদপুরের কচুয়া উপজেলার এক নারীকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ দিয়ে মামলাটি তদন্ত এবং আসামি ও বাদীর ডাক্তারি পরীক্ষা করে ধর্ষণের আলামত না পাওয়ায় এ সিদ্ধান্ত দিয়েছেন বিচারক।

একইসঙ্গে মামলাটি খারিজ করে আসামি উপজেলার রহিমানগর এলাকার নাজির উল্লাহ স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে ওই নারীকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করেন কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু কুমার।

এসআই মিন্টু কুমার বলেন, ‘নাজির উল্লাহ স্বপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ করে দেন আদালত। সেই সঙ্গে ভুক্তভোগীকে বাদীর বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দেন বিচারক। ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কচুয়া থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। সে আলোকে মামলাটি থানায় গ্রহণ এবং ওই নারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।’

নাজির উল্লাহ স্বপন বলেন, ‘বড় ভাই বুলনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে আমার। বিরোধকে আমার ভাই কাজে লাগানোর জন্য ওই নারীকে দিয়ে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করান। ওই মামলায় তিন মাস কারাভোগ করে জামিনে মুক্ত হই। এরই মধ্যে আদালত আমার ডিএনএ টেস্ট করে ধর্ষণের আলামত পাননি। ফলে গত ১৭ জানুয়ারি মামলাটি খারিজ করেন বিচারক। এরপর বিচারকের নির্দেশে নিজে বাদী হয়ে একই আদালতে গত ৪ মার্চ ১৭ ধারায় মামলার আবেদন করি। পরে কচুয়া থানায় মামলা রেকর্ড করা হয়। ওই নারীর মামলার কারণে আমি আর্থিক ও মানসিকভাবে হয়রানি এবং সম্মানহানির শিকার হই। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে আমরা স্বপনের মামলাটি নথিভুক্ত করেছি। ওই মামলার আসামি নারীকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কারণ ওই নারীর মামলাটি আদালতে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।’

/এমএস/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক