রিমান্ড শেষে কারাগারে জবি শিক্ষার্থী আম্মান সিদ্দিকী

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ১৪:৩৭আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ‘আত্মহত্যা’র ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি আইনজীবী রফিকুল ইসলাম হিরা।

সরেজমিন আদালত চত্বরে দেখা যায়, দুপুর ১টায় কালো মাইক্রোতে করে পুলিশের প্রায় ১০ সদস্যের একটি দলের নিরাপত্তা বলয়ে আম্মান সিদ্দিকীকে আদালতে আনা হয়। এ সময় তার মুখে মাস্ক পরা ছিল।

আইনজীবী রফিকুল ইসলাম হিরা বলেন, ‘আদালত আম্মান সিদ্দিকীকে কারাগারে প্রেরণ করেছে। এ ছাড়াও তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আগামী রবিবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।’

রবিবার (১৭ মার্চ) রাতে জবি শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেফতারের পর কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ আম্মান সিদ্দিকীর পাঁচ দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা। এরপর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও পিসি পার্ক স্মরণিকা ভবনের দ্বিতীয় তলায় নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

আরও পড়ুন:

প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

অবন্তিকার লাশের গাড়ি দেখে জ্ঞান হারালেন মা

জবি শিক্ষার্থীর আত্মহত্যা: সহকারী প্রক্টরকে অব্যাহতি ও সহপাঠীকে বহিষ্কার

সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের

কমপ্লেইনের রেকর্ড আমাকে দেওয়া হয়নি: জবি উপাচার্য

জানাজার পেছন থেকে ভেসে আসছে কান্নার শব্দ

জবি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের আলটিমেটাম

‌‘কিছুই রইলো না, স্বামীর পর মেয়েটাও গেলো’

জবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: সহকারী প্রক্টর ও সহপাঠী আটক

রিমান্ড শে‌ষে কারাগারে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম

অবন্তিকার ‘আত্মহত্যা’: জবির সাবেক সহকারী প্রক্টরের জামিন নামঞ্জুর

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী