শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে

চাঁদপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৪:০৩

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় আম খাওয়ানোর কথা বলে বাগানে নিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ কিশোরের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মামলার বিবরণে জানা যায়, ওই শিশুকে আম খাওয়ানোর কথা বলে নিয়ে যায় ৪ কিশোর। পরে জোরপূর্বক শিশুটির মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি মুখের গামছা খুলে ডাক-চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, মামলার ভিকটিম ও আসামি উভয় অপ্রাপ্তবয়স্ক। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দি নিয়ে আদালত শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের