খাল পার হওয়ার সময় স্রোতে ভেসে গেলেন নানি-নাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুন ২০২৪, ২২:৫৪আপডেট : ১০ জুন ২০২৪, ২২:৫৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খালের পানির স্রোতে ভেসে গেছেন নানি-নাতি। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্ক খালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নানি-নাতিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নিখোঁজরা হলেন- রোকেয়া বেগম (৫০) ও তার নাতি মোহাম্মদ ইসমাঈল (৮)। রোকেয়া বেগম শিয়ালবুক গ্রামের আবদুল জলিলের স্ত্রী। তার নাতি রাঙামাটি পার্বত্য জেলার মাইনী এলাকায় বাড়ি হলেও থাকেন নানার বাড়িতে। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার শিয়ালবুক গ্রামের খালের অপর পাড়ে খীলাটিলা নামক জায়গায় নিখোঁজ রোকেয়া বেগমের গরুর খামার রয়েছে। খামারের গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তার এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন রোকেয়া বেগম। এ সময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক খাল পায়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তারা। খালে নামলে বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়েন তারা। এর মধ্যে একজন তীরে উঠতে পারলেও নানি-নাতি স্রোতে ভেসে যান।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, খালে বৃষ্টির স্রোতে দুই জন ভেসে যাওয়ার খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। নিখোঁজ দুইজন সম্পর্কে নানি-নাতি। তাদের উদ্ধারে রাঙামাটি থেকে দুই জন ডুবুরি আনা হয়েছে। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী