পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ফেনী প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ২২:৩৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ২২:৩৩

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিপন (৩৫) নামে বাংলাদেশি এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই কৃষক পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত আলি নেওয়াজের ছেলে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, গতকাল রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর জানতে পারি, আমার গ্রামের শিপন বিএসএফের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়েছেন।

পরশুরাম মডেল থানার ওসি শাহাদাত হোসাইন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন সেই বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী