মেঘনায় ট্রলার ডুবে ৪ রোহিঙ্গার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ২০:২৫আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২০:২৫

ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের অদূরে মেঘনা নদীতে একটি ফিশিং ট্রলার ডুবে শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে এ ঘটনা ঘটে। ট্রলারটি চট্টগ্রাম থেকে মালামাল ও রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে যাচ্ছিল।

ভাসানচর থানার ওসি আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ভাসানচর আসার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিলেন। এদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন। তবে আহত ও নিহতদের এখনও নাম পরিচয় জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের