নিজ ঘরে মিললো স্কচটেপ প্যাঁচানো যুবলীগ নেতার মরদেহ

চাঁদপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪

চাঁদপুরের কচুয়ায় নিজ ঘর থেকে আহসান উল্লাহ (৩৫) নামের এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আহসান উল্লাহ মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির লোকজন আহসানের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মৃতের চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, আহসান ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার ঘর থেকে পচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে দেখতে পায় মানুষের মাথা ও মুখ বাঁধা এবং শরীরে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহসানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক