কুমিল্লা ইপিজেডের সামনে কাভার্ডভ্যান চাপায় দুই কর্মী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯

কুমিল্লা ইপিজেডের সামনে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার সদর উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার গেটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)।

ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ছুটি হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। এঘটনায় কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। দুজনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ সেখানে আছে।

/ইউএস/
সম্পর্কিত
বেজার নিয়ন্ত্রণে যাচ্ছে দেশের সব বেসরকারি ইপিজেড 
২০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মিরসরাই ইপিজেডের প্রবেশপথ
অনির্দিষ্টকালের জন্য প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে