পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের কঠোরভাবে দমন করুন: ফয়জুল করিম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭

এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ ময়দানে ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ‘পার্বত্য অঞ্চলে কিছু বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা ঘোষণা করতে চায়। আমি সরকারকে বলতে চাই, কঠোর হস্তে তাদেরকে দমন করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিকে রক্ষা করার জন্য। এ দেশের জনগণ জীবন ও রক্ত দেবে- কিন্তু এক ইঞ্চি জমিও তারা অন্য কাউকে দিতে রাজি নয়।’

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনা করেন। বাঘের মতো দেশ চালান। মাথানত করবেন না। সাহস হারাবেন না। যদি বৈষম্য না করেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আপনার সঙ্গে থাকবে। আর যদি বৈষম্য করেন, বিদেশি এজেন্টদের চাপিয়ে দেওয়া বিষয় নিয়ে ষড়যন্ত্র করেন, বিদেশি সংস্কৃতিকে বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমানদের সংস্কৃতিতে রূপ দিতে চান, নাস্তিকতাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, এনজিওদের যদি প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছে- প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রাম করবে।’

তিনি সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচন দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। তার দাবি, এ ছাড়া দুর্নীতিমুক্ত নির্বাচন দেওয়া সম্ভব নয়।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী