আসামি ২৫

সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় দুই মামলা

কক্সবাজার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৭

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে এতে আসামি করা হয়েছে ২৫ জনকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পুলিশ ও সেনাসদস্য বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া জানিয়েছেন, মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ জনকে। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন। দুটি মামলায় একই আসামি।

এসব আসামিদের মধ্যে মামলার এজাহারভুক্ত ৬ আসামি রয়েছে। এসব আসামিদের গত দুই দিন আগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে। মামলার এজাহারভুক্ত অপর আসামিসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি শ্বাসরুদ্ধকর অভিযানকালে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার নির্জন। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক