পচা খাবার বিক্রি করায় বাস্কেট সুপারশপকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ অক্টোবর ২০২৪, ১৭:৫৪আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৩:৪৬

চট্টগ্রামে পচা সবজি, ফলমূল ও বাসি মাছ-মাংস বিক্রি করায় বাস্কেট সুপারশপকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে নগরীর জাকির হোসেন সড়কের ওই সুপারশপে অভিযান চালিয়ে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

একই অভিযানে বাস্কেট সুপারশপ থেকে ৩১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পলিথিন মজুত ও ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মো. মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ইমপেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ‌‘দুপুরে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কে অবস্থিত বিভিন্ন সুপারশপে পরিবেশ অধিদফতর ও পুলিশের সহযোগিতায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় দেখা যায় বাস্কেট সুপারশপে পচা সবজি, ফলমূল কেটে পুনরায় প্যাকেটজাত ও বাসি মাছ-মাংস বিক্রি করা হয়। এতে ভোক্তার মারাত্মক আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতির আশঙ্কা থাকায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৩১ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে একই এলাকায় ইমপেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

/এএম/ 
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী