জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক দিয়ে জনদুর্ভোগ নিরসন সম্ভব নয়: ক্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২৪, ১৯:২২ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৯:২২

ঢালাওভাবে জনপ্রতিনিধিদের অপসারণ না করে যেসব জনপ্রতিনিধি কার্যক্রম পরিচালায় সক্ষম তাদের দিয়ে পরিচালনা করা এবং যারা পলাতক, তাদের স্থলে প্রশাসক নিয়োগ দিয়ে প্রয়োজনীয় স্থানে কো-অপ্ট করার বিধান প্রবর্তন করে কার্যক্রম পরিচালনা করলে স্থানীয় সরকারের চরিত্র ও অবয়ব ঠিক থাকতো। এ ছাড়া স্থানীয় জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হতো না। বুধবার (২ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ এসব কথা জানায়।

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নোবেল বিজীয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের স্থলে সরকারি কর্মকর্তাদের খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়। ফলে বিগত সরকারগুলোর মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়ে তাদের ক্ষমতাকে আরও জোরদার করার মাধ্যমে জনগণের স্ব-শাসিত উদ্যোগকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে মনে করছেন ক্যাব চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিনাভোটে এবং অনেক স্থানে লোক দেখানো প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গঠিত হলেও ঢালাওভাবে সরকারি কর্মকর্তাদের খণ্ডকালীন প্রশাসক নিয়োগ দিয়ে এর প্রতিকার সম্ভব নয়। প্রশাসক নিয়োগ স্বল্পকালীন হলেও সরকারি কর্মকর্তারা এমনিতেই তাদের দায়িত্বভারে জর্জরিত। সেখানে স্থানীয় জনগণের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিত্বশীল ও নির্দলীয় চরিত্র ফিরিয়ে আনতে ওই এলাকার স্থানীয় দলনিরপেক্ষ সমাজকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ প্রদানের বিকল্প নেই।

ক্যাব নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হওয়ার কারণে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই ভোটযুদ্ধে অবতীর্ণ হতেন। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে দলীয় প্রতীকে নির্বাচন করার কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বহুদলীয় চরিত্র বিলুপ্ত হয়। আর ক্ষমতাসীন দলের নেতারাই স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনা করতেন। সে কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দলীয় সংস্থায় পরিণত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিশেষ করে বিভাগীয় শহরের সিটি করপোরেশনসমূহে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রামসহ বিভাগীয় শহরের সিটি করপোরেশনের জনসংখ্যা অনেকে বেশি। এই বিপুলসংখ্যক মানুষের নাগরিক সেবা প্রদানের জন্য খণ্ডকালীন প্রশাসকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অপরদিকে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভাগুলোকে যেভাবে আমলানির্ভর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, তাতে এগুলো আর জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের চরিত্র থাকছে না। তাই স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধির নির্বাচন নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে জনপ্রতিনিধিত্বশীল ও নির্দলীয় চরিত্র ফিরিয়ে আনতে হবে।

বিবৃতিদাতারা হলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডেন্ট আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপের বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ এবং যুব গ্রুপের মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন প্রতিমন্ত্রী 
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
ইংরেজি শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার সেতুবন্ধনে ইউল্যাব-টেসল-বিডির আন্তর্জাতিক সম্মেলন
ইংরেজি শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার সেতুবন্ধনে ইউল্যাব-টেসল-বিডির আন্তর্জাতিক সম্মেলন
ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া
ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক