নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ

টেকনাফ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৪:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৫:০৬

সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলী শাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বাকি ৭ যাত্রীকে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সাগর উত্তাল থাকায় শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, বেলা ১১টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও এক শিশু নিখোঁজ রয়েছে।

জানতে চাইল সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি