সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষে চার জন টেঁটাবিদ্ধসহ আহত ১২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৭:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:০১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চার জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন। ভাঙচুর করা হয় তিনটি বসতঘর। টেঁটাবিদ্ধ জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়ামকে (২৮) ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা ও আধিপত্য বিস্তার নিয়ে রুপচাঁন মিয়া ও নুরুদ্দিনের সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সমর্থকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১২ জন আহত হন। আমিন উদ্দিন, আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বসতঘর ভাঙচুর করে প্রতিপক্ষরা।

বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, চরপানিয়া এলাকায় শুক্রবার একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবার সকালে মারামারি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের