ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি 
২৮ অক্টোবর ২০২৪, ০২:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক রবিন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় উপজেলা পরিষদে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি ঘটনাটি ঘটিয়েছেন, তা জানা যায়নি। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রবিন রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ওসি আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী