নোয়াখালীর অভিশাপ ওবায়দুল কাদের: রাশেদ খান

নোয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৯:২০

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। নোয়াখালীর অভিশাপ ছিল ওবায়দুল কাদের। শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের মিলে আমাদের হাজারো ভাইকে খুন করেছে। তাদের কোনও ক্ষমা হতে পারে না।’

শনিবার (২ নভেম্বর) বিকালে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগ দেশের রাজনীতির সৌন্দর্য নষ্ট করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা শিক্ষার্থীদের যত গুলি করেছে, তার প্রতিটা বুলেটের বিচার এ দেশে হবে। শেখ হাসিনা বলেছিল, শেখ মুজিবের কন্যা পালায় না। এটা বলার তিন দিন পর সে পালিয়ে গেছে। আমাদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।’

সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের বলেন, ‘৫ আগস্টের পর নোয়াখালী থেকে ওবায়দুল কাদেরের অনুসারী সবাই পালিয়েছে। এখন আবার তারা গর্ত থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে। নোয়াখালীর হাটবাজারে কিছু পাতি নেতা চাঁদাবাজি করে বেড়াচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম