মুন্সীগঞ্জে প্রবাসীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে (৪০) হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী। গ্রেফতারকৃতরা হলেন- শ্রীনগর উপজেলার শ্রীনগর দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), তার সহযোগী একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মোহাম্মদ রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহিন প্রধান (৩৬)। এর মধ্যে ওয়াসিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, রবিবার রাতে রাজধানীর কদমতলী থেকে ওয়াসিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার হরপাড়া এলাকা থেকে রনি ও শাহিনকে গ্রেফতার করা হয়।

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রবাসী রমজান মুন্সী হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ওয়াসিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। বাকি দুজন তাকে হত্যায় সহযোগিতা করেছেন।’

এর আগে ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় রমজান মুন্সীর লাশ উদ্ধার করে পুলিশ। ২৫ নভেম্বর দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। ২৬ নভেম্বর তার সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। দেড়-মাস আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে