লক্ষ্মীপুরে আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের দেওয়া হলো আর্থিক সহায়তা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ। 

জেলা প্রশাসন জানায়, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতি শহীদের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।’ 

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। এরই মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী