মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে খাদে, আহত ২১

ফেনী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪

ঢাকায় সুন্নি জামায়াতের মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি বাস। এ সময় কমপক্ষে ২১ জন মুসল্লি আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল বলেন, ‘আহত ২১ জনকে আমরা চিকিৎসাসেবা দিয়েছি। গুরুতর আহত ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, ‘ঢাকায় একটি মাহফিলে যোগ দিতে শুক্রবার (২০ ডিসেম্বর) পরশুরাম থেকে কিছু মুসল্লি একটি বাস রিজার্ভ করেন। মাহফিল শেষে তাদের বহন করা বাসটি ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোরে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।’

তিনি আরও জানান, দুর্ঘটনায় কমপক্ষে ২১ মুসল্লি আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার